শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক:: বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন–সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য উল্লেখ্য করে সরকারপ্রধান বলেন, যা আমরা প্রমাণ করেছি। আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বার বার ক্ষমতা বদল হয়েছে। কিন্তু ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে এবং ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনই তারা করতে পারিনি।
বাংলাদেশে অতিদরিদ্র বলে আরও কেউ থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
শেখ হাসিনা বলেন, বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। অথচ দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। তিনি বলেন, দেশের মানুষকে স্মার্ট সোনার বাংলা উপহার দিতে বদ্ধপরিকর আওয়ামী লীগ।