শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : কোটা আন্দোলন বঙ্গভবনের উদ্দেশে পদযাত্রা শুরু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য বিরাট গণ পদযাত্রা নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন আন্দোলনকারীরা ।
সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গণ পদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য বিরাট গণ পদযাত্রা নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন আন্দোলনকারীরা ।
আজ রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই গণ পদযাত্রা শুরু হয় । গণ পদযাত্রাটি ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে মৎস্যভবন হয়ে প্রেস ক্লাব হয়ে বঙ্গভবনে যাওয়া কথা রয়েছে ।
গণ পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি প্রদানের কর্মসূচিতে অংশ নিতে আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকেই ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদ থেকে আন্দোলনকারীরা লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন ।
সকাল সাড়ে ১১টায় বিশাল এক মিছিল নিয়ে সাত কলেজের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশিরা পদযাত্রায় অংশ নিতে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন । সকাল ১১টা ৫০ মিনিটে পদযাত্রায় অংশ নিয়ে বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ।
গতকাল শনিবার বিকেলে স্মারকলিপি প্রদানের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা । রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক বরাবর গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে ।