শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে: পুলিশ সুপার বিক্ষোভে উত্তাল দিল্লি: জন্তর মন্তরে সাত স্তরের ব্যারিকেড, মেট্রো-রেল-ইন্টারনেট সেবা বন্ধ  নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ মৌলবাদ রুখতে পাড়া-মহল্লায় সাংস্কৃতিক উৎসব চাই – এমপি আবু আশফাক গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত আমার’, দাবি ট্রাম্পের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, গ্রেফতার ৩

স্বাস্থ্যবিধি না মানায় দুই লঞ্চকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরে আসা এমভি ঈগল-৩ ও সোনার তরী লঞ্চকে যথাক্রমে ৫ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষার দায়ে লঞ্চ দুটিতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

লঞ্চের যাত্রীরা জানান, একদিকে লঞ্চগুলো ভাড়া বেশি নিচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। যাত্রীসেবায় কোনো নিয়মই মানা হচ্ছে না। যে যেমন পারছে, ভাড়া নিচ্ছে। আমরা সাধারণ যাত্রীরা এর তীব্র প্রতিবাদ জানাই।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহেদুল ইসলাম বলেন, চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের হট্টগোল শুনে আমরা সেখানে যাই। সেখানে ঈগল-৩ লঞ্চে ভাড়া বেশি নেওয়ায় যাত্রীদের সঙ্গে স্টাফদের বাকবিতণ্ডা চলছিল। লঞ্চের ভেতরে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোনো হতাহত কিংবা আটক হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (​বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক (চাঁদপুর) কায়সারুল ইসলাম বলেন, সোনার তরী লঞ্চ শতাধিক যাত্রী বেশি নিয়েছে এবং এমভি ঈগল-৩ লঞ্চ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়েছে। এ অভিযোগের সত্যতা পাওয়ায় লঞ্চ দুটিকে ভ্রাম্যমাণ আদালতের এনে জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com