শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক:: অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তার জন্য প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিতে চেয়ারম্যান হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম, ইনায়েতুর রহিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ লাভ করায় কমিটির চেয়ারম্যানের শূন্য পদে বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com