রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ।

রোববার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সেনাবাহিনীর সদস্যরা দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো।

সরকার প্রধান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তাই তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে স্মার্ট হতে হবে বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com