শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সার্ক উৎসবের মূল প্রতিযোগীতায় বাংলাদেশের তিন সিনেমা

বিনোদন ডেস্ক:: শ্রীলংকার রাজধানী কলোম্বতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্কভুক্ত দেশের চলচ্চিত্র। উৎসবটি ২২ মে শুরু হয়ে শেষ হবে ২৭ মে।

উৎসবে বাংলাদেশ থেকে ৩ টি পূর্ণদৈর্ঘ্য ও ২ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলোম্বতে অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা বাংলাদেশ থেকে মনোনিত চলচ্চিত্রগুলোর নাম জানিয়েছেন বাংলাদেশী চলচ্চিত্রসমূহ প্রদানে সহায়তা ও যোগাযোগ সমন্নয়ক মনজুরুল ইসলাম মেঘকে।

মনজুরুল ইসলাম মেঘ জানান, “উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে ‘হালদা’ ও ‘খাঁচা’। ‘মাস্টার চলচ্চিত্র’ বিভাগে ‘আঁখি ও তার বন্ধুরা’।”

তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’য় অভিনয় করেছেন তিশা, জাহিদ হাসান ও মোশাররফ করিম। আকরাম খান পরিচালিত ‘খাঁচা’য় অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম, মামুনুর রশিদ। শিশুতোষ ‘আঁখি ও তার বন্ধুরা’ পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। মূল চরিত্র ‘আঁখি’তে অভিনয় করেছেন জাহিন নাওয়ার হক ইশা।

এছাড়াও স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

গতবছর অনুষ্ঠিত ৭ম ‘সার্ক চলচ্চিত্র উৎসব’-এ তৌকির আহমেদ পরিচালত ‘অজ্ঞাতনামা’ ‘সেরা চিত্রনাট্য’ পুরস্কার পেয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com