শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সারাদেশে মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। ২৪ দিন পর মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।
এর আগে সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান গত ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।