শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল হামিদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আব্দুল হামিদ খান (৭৯) কালীগঞ্জের নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত নেছার উদ্দিন খানের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক সৈয়দ আজিমুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে ট্রাইব্যুনাল আদালতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।