শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

কম্পনের স্থায়িত্ব ও কেন্দ্র
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে মাত্র ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

জনমনে আতঙ্ক
শুক্রবার জুমার নামাজের ঠিক পরেই এই কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

সাতক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, জেলাজুড়ে অত্যন্ত শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছে। ভূমিকম্প শুরু হওয়া মাত্রই মসজিদে নামাজরত মুসল্লিসহ বাসাবাড়ির মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com