শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে নগদ অর্থ-সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে নগদ অর্থ-সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ আরো ৩৩টি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এসময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করে তিনি বলেন, ‘আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।’

এ সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com