শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সরকারি হলো আরও ১২ মাধ্যমিক বিদ্যালয়

সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক:: নতুন করে আরও ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সরকারি হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এম ইউ উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়; কিশোরগঞ্জের ভৈরব কে বি পাইলট মডেল হাই স্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জি সি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ; রাজশাহীর পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। সেই ধারাবাহিকতায় চলতি বছরে অর্ধ শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com