রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : রবিবার (১০ মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না।

ভারত থেকে ২ দিনের মধ্যে পিঁয়াজ বাংলাদেশে আসবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পিঁয়াজ এলে দামও কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com