শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সবার আগে ‌‘সুরক্ষিত’ জেমস!

বিনোদন ডেস্ক:: মহামারি করোনাভাইরাস থেকে সবার আগে ‘সুরক্ষিত’ হলেন নগর বাউল জেমস। তিনি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার দুটো কোর্স সম্পন্ন করেছেন।

হিসাবটি কোটামুক্ত স্বাধীন শিল্পীদের তালিকা ধরে। আর সুরক্ষার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের সূত্র ধরে।

রোববার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগের বিএসএমএমইউ-তে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করেন নগর বাউল। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সবাইকে চমকে দিয়ে টিকার প্রথম ডোজ নিয়েছেন জেমস। সেবার সাধারণ নাগরিকের মতোই টিকা নিয়েছিলেন উপমহাদেশের এই রক লিজেন্ড। কোটা ছাড়া টিকা গ্রহণের ক্ষেত্রে তিনিই প্রথম তারকা ছিলেন। দ্বিতীয় ডোজেও সেটির পুনরাবৃত্তি ঘটলো। তবে সংসদ সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে জেমসের আগেই টিকা গ্রহণ করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। যদিও তার ২য় ডোজ গ্রহণের খবরটি পাওয়া যায়নি এখনও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com