রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৮ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন শপথ নিয়েছেন। পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এরপর মঙ্গলবার নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com