শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : শ্রীলেখা, সায়নীর জয়ে যে কথা বললেন, ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত । যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত, তাই দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার মাধ্যমে শেষ হলো লোকসভার নির্বাচনী কার্যক্রম । এবার পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে অনেক তারকা অংশগ্রহণ করেছে । তাদের মধ্যে যাদবপুর আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ । তাঁর জয় নিয়েও চলছে নানা ধরনের বিশ্লেষণ । সায়নীকে নিয়ে এবার কথা বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র; সঙ্গে বললেন পশ্চিমবঙ্গে বামপন্থীদের ব্যর্থতা নিয়েও ।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল হতাশ করেছে শ্রীলেখা মিত্রকে । যদিও তাঁর চোখে এই বাংলার সবচেয়ে বড় প্রহসন রাজনীতি ও নির্বাচন । শিক্ষা, মননশীলতা যে বাঙালির পরিচয়, সেই বাঙালির এমন ‘অবনমন’ মেনে নিতে পারছেন না তিনি । মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার দিনে আনন্দবাজার অনলাইনের কাছে প্রথম মুখ খুলে তাঁর হতাশার কথা জানালেন এ অভিনেত্রী ।
শ্রীলেখা বলেন, ‘শিক্ষিত মানুষ দীপ্সিতা ধরকে পছন্দ করছেন না! এটা মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে ।’ তবে এত কিছুর পরও সংগঠন নিয়ে আশাবাদী অভিনেত্রী। তার প্রমাণ তিনি রেখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেই । একটি বিশেষ ছবি তিনি ভাগ করে নিয়েছেন । কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকের পাশে দৃঢ় হরফে লেখা, ‘এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না ।
শ্রীলেখা জানান, কাজের সূত্রে অন্য শহরে গেলে তাঁর মন খারাপ হয়ে যায় নিজের শহরের জন্য । ওই সব শহরের সুবন্দোবস্ত খানিকটা হীনম্মন্যতা তৈরি করে। আর এ জন্য বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন শ্রীলেখা ।
সায়নীর জয়ে উচ্ছ্বসিত পরিচালক রাজ চক্রবর্তী । তিনি আনন্দবাজারকে জানান, সায়নীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক । ‘বলা যেতে পারে, আমি ওকে হাত ধরে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলাম । একইভাবে রাজনীতির ময়দানেও ওকে আমিই নিয়ে আসি । তাই সায়নীর কথা বলতে গিয়ে এখন প্রচুর স্মৃতি ভিড় করছে। শুধু সায়নী নয়, দলের অনেকের কথাই যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করছি ।