মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর-মুন্সীগঞ্জ প্রতিনিধি::
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে শ্রীনগর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আযোজন করা হয়।
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম শ্রীনগরে তার আড়াই বছরের কার্যকালের নানা স্মৃতি তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী, জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সোলায়মান খান, মোঃ আজিজুল ইসলাম, আঃ বারেক খান বারী, মোঃ সেলিম তালুকদার, ফিরোজ আল মামুন, মোকলেছুর রহমান, আজিম হোসেন খান, আব্দুল কাইয়ূম রতন, কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।