মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়, বরং এটি দেশের আপামর জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার আদায়ের প্রতিফলন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক আন্দোলনে পুলিশেরও সক্রিয় অংশগ্রহণ ছিল।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “গণ-অভ্যুত্থান বা জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। এটি জনগণের অধিকার রক্ষার এক সম্মিলিত সংগ্রাম। আমরা (পুলিশ বাহিনী) এই আন্দোলনের বাইরে ছিলাম না, আমরাও এতে অংশগ্রহণ করেছি।” আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি গণমাধ্যমকে জানান।

সংবাদ সম্মেলনে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com