শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন। সরকারের উচ্চপর্যায়ের এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (০৯ মার্চ ২০২৬) তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোহাম্মদ আলী হোসাইনকে প্রেষণে দুদকের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। অভিজ্ঞ এই বিচার বিভাগীয় কর্মকর্তা এখন থেকে দুদকের আইনি ও প্রশাসনিক তদারকির দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।