মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শ্রীনগরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে ওরশে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়েছে বখাটে। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৫ জানুয়ারী রাত ১০ টার দিকে উপজেলার নাগরভাগ গ্রামে এঘটনা ঘটে। ওই গ্রামে ইসমাইল শাহ চিশতীর তিন দিন ব্যাপী ওরশ শুরু হয়। ওই রাতে হোগলা গাও গ্রামের কফিল উদ্দিনের ছেলে জুয়েল (২৪) ওরশে এসে মাদক সেবন করে ওরশের পাশের বাড়ির ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি গ্রাম্য শালিসদারদের নজরে এলে তারা বিচারের ভার নেন। মঙ্গলবার শিশুটির শারীরীক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার ধর্ষিতার বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com