মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শ্রীনগরে সা’দ পন্থিদের ইজতেমা বন্ধের দাবীতে সংবাদসম্মেলন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
শ্রীনগরে তাবলীগ জামাতের সা’দ বিরোধীরা সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালিগাওয়ে সা’দপন্থিদের ইজতেমা বন্ধের দাবী জানান।

গতকাল বুধবার বেলা ১১ টায় শ্রীনগর থানা সংলগ্ন রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। পরে তারা বিশেষ কারণে সংবাদ সম্মেলনটি উপজেলার কলেজ গেইট এলাকার লাল গোলাপ কমিনিউটি সেন্টারে সরিয়ে নেয়। এর আগে সা’দ বিরোধীরা শ্রীনগর থানায় মানববন্ধনের অনুমুতি চেয়ে ব্যর্থ হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মুফতি অশরাফ আলী কাসেমী সা’দপন্থিদের মুন্সীগঞ্জ জেলা এজতেমা বন্ধের দাবী করে বলেন, সা’দ পন্থিরা ভ্রান্ত আকীদা পোষনকারী,ওলামা বিদ্বেষী ও গত বছর টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে নীরহ ওলামা,মাদ্রাসার ছাত্র ও তাবলীগ জামাতের সাথীদের উপর হামলাকারী ও মুসলমানদের মধ্যে বিবেধ সৃষ্ঠিকারী।

তাদের ইজতেমার বিরুদ্ধে আজ ১০ হাজার লোকের উপস্থিতিতে মানববন্ধনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন সেই মানববন্ধনের অনুমুতি দেয়নি। অথচ মুন্সীগঞ্জের ৫ টি থানায় আমাদের সাথীরা মানববন্ধন করেছে।

এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্তিত ছিলেন মাওলানা হোসাইন আহমেদ ইসহাকী, মাওলানা মুফতি সাইফুল্লাহ,মাওলানা অব্দুল বাতেন, মুফতি খালেদ সাইফুল্লাহ, ইমাম হাসান, জিম্মদার সাথী মোঃ সাকিল মোঃ মনির মোঃ আবু হানিফ মোঃ পারভেজ,মোঃ সোহাগ, মোঃ শাহাদাৎ,মোঃ ফয়েজ ও পারভেজ প্রমুখ
সংবাদ সম্মেলন শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রহমান্। পরে তারা শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স¦ারক লিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com