মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগর উপজেলার সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর নতুন ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সভাপতি মোসাম্মৎ রহিমা আক্তার নতুন ভবনের উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমতের সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ জহুরুল ইসলাম, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট দাতা সদস্য জনাব এ কে এম আব্দুল ওয়াদুদ, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট বিদ্যোৎসাহী সদস্য ফরিদা রহমান, অবসরপ্রাপ্ত কর্ণেল জনাব ওয়ালিউল্লাহ, শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার জনাব প্রদীপ কুমার পাল, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আব্দুস সালাম, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সরকার, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার, সমষপুর জামে মসজিদ খতীব মুফতী আহমাদ আলী প্রমুখ।