মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শ্রীনগরে যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে কয়েকটি গ্রামের প্রায় ৮ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ার কারণে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা স্কুল রোডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, কামারখোলা স্কুল রোডের সম্মুখে ঢাকা-মাওয়া মহাসড়কে ওভার ব্রীজের কারণে তারা চলাচল করতে পারছেন না। ওভার ব্রীজের বেষ্টনীর কারণে সড়ক পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। স্থানীয় ইউপি সদস্য মাসুম মোল্লা জানান ৫৬নং কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এতে করে রাস্তা পারাপার হতে পারছেনা।

এছাড়াও ওই ব্রীজের দীর্ঘ বেষ্টনীর কারণে পূর্ব কামারখোলা স্কুল রোডটি আটকা পড়ে গেছে। এলাকাবাসী রাস্তাটি ব্যবহার করতে পারছেন না। মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তিনি। কামারখোলা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচিতে প্রায় ৬ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com