মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
dav রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
“দুর্নীতিকে না বলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহয়তা করুন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন”, এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে দুর্নীতি বিরোধী র্যালী রেব হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে এ র্যালীটি বের হয়।
র্যালীটি শ্রীনগর সদর এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে দুর্নীতি বিারোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শ্রীনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজি মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস মামুন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর, হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, রাঢ়ীখাল ইউপির চেয়ারম্যান আঃ বারেক খান বাঢ়ী, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, উৎপল আহমেদ পল, সৈকত খান, মুনছুর আহমেদ কুতুব, নভেল, আতাহার হোসেন, রকিবুল মোঃ গফুর, মামুন কবির, হুমায়ুন মেম্বার, ইুলয়াছ মেম্বার, আনু মেম্বার প্রমুখ।