মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
bty মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে এক ভন্ডপীরের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার বেলা সারে ১১টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে অংশ গ্রহন কারীরা জানায় ওই এলাকার ভন্ড পীর মজিদ ওরফে বেঙ্গু মিস্ত্রি দীর্ঘদিন ধরে পীর সেজে বাড়ীতে আসন বসিয়ে জি¦ন ভুতের আছর, জাদুটোনা, বন্ধ্যাত্ব সহ সর্ব রোগের চিকিৎসা হিসেবে ঝাড় ফুক ও তাবিজ কবজের ব্যবসা করে আসছিল।
গত বুধবার একই গ্রামের মনির মিয়ার ছেলে মেহেদি (১০) ও মোঃ জামালের ছেলে সোলাইমান (২) অসুস্থ্য হলে ভন্ডপীরের কাছে চিকিৎসা নিতে যায়। এসময় ভন্ডপীর মজিদ কৌশলে তাদেরকে নিজের মুত্র পান করিয়ে দেয়। এতে মেহেদি ও সোলাইমানের পেটব্যাথা ও বমি হলে গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে ওই দিন বিকেলে এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে ভন্ডপীরের আস্তানা গুড়িয়ে দেয়। গত শুক্রবার রাতে অসুস্থ্য মেহেদির চাচা কবির হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় ভন্ডপীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে আটপাড়া ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সামনে অবস্থান করলে চেয়ারম্যান আইয়ুব আলী তাদের সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে মিছিল কারিরা চলে যায়।