মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শ্রীনগরে বড় ভাইয়ের ছোড়া টেটায় বিদ্ধ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা::

শ্রীনগরে মাছ ভেবে বড় ভাইয়ের ছোড়া টেটায় বিদ্ধ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলার দেউলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র অরিয়ান (১৩) মাছ শিকারের জন্য দুপুরে টেটা নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থান করছিল। এমন সময় তার ছোট ভাই দেওলভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র আরাফাত (৮) পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে কচুরিপানার নিচে এসে কচুরিপানা নাড়া দেয়। বড় ভাই মাছ ভেবে টেটা ছুড়ে মারলে তার ছোট ভাই আরাফাতের বুকে বিদ্ধ হয়। এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যায় মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিয়ান ও আরাফাত উপজেলার দেউলভোগ গ্রামের আপতু মোড়লের সন্তান। অনাকাংখিত এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিশুটির লাশ মিডফোর্ড হাসপাতালে আছে। পরিবারের লোকজন আসলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com