মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শ্রীনগরে বিনামূল্যে মশক নিধন স্প্রে বিতরণ ও জনসচেনতা সৃষ্টির লক্ষে র‌্যালী

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে বিভিন্ন বিদ্যালয়ে বিনা মূল্যে মশক নিধনের স্প্রে বিতরন ও জনসচেনতা সৃষ্টির লক্ষে র‌্যালী বের হয়েছে। মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানকে সামনে রেখে বুধবার বেলা ১২ টায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমানের উদ্যেগে র‌্যালীতে বের হয়।

র‌্যালী শেষে তিনি শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ, সরকারী সুপিয়া এ খান বালিকা বিদ্যালয়, শ্রীনগর ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মশা নিধনের জন্য স্প্রে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোখছেদুল করিম, বাসুদেব মল্লিক, ইউপি সদস্য শান্তি রঞ্জন মন্ডল, আঃ ছালাম আঃ হাসান, শাহনাজ বেগম, সাজেদা বেগম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com