মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শ্রীনগরে বিকশিত বিক্রমপুরের ইফতার মাহফিল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

“ভ্রাতৃত্বের বন্ধন ইফতার আয়োজন” শিরোনামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিকশিত বিক্রমপুর।

রবিবার সন্ধ্যায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকশিত বিক্রমপুরের সভাপতি ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকশিত বিক্রমপুরের উপদেষ্টা ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসউদ, সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুল হাসান, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, ওসি (অপারেশন) মোঃ কামরুজ্জামান, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, আব্দুল হালিম, সাংবাদিক আরিফ হোসেন, ইউএসএ এডুকেশন গ্রুপের পরিচালক এ, করিম হোসাইন শ্রাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com