মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শ্রীনগরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়েছে দলটির নেতাকমির্রা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আটপাড়া ডাক্তার বাড়িতে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা বিএনপির উপদেষ্টা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মুকুল, স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন উজ্জল, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি নুরুল ইসলাম পার্থ, আনোয়ার হোসেন রিদয়, মোঃ সাজাহান, সিরাজ তালুকদার, এডঃ জসিম মোল্লা, আঃ জলিল, মনু কাজী, সিরাজ হাওলাদার, ধলু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com