মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদারের নেতৃত্বে দেউলভোগ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শ্রীনগর সদর বাজারে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জহিরুল হক নিশাত সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, যুগ্ম সম্পাদক হারুন আর রশীদ, আবু হানিফা নোমান, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ আঃ কাদির লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসরাম পিন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, সাধারণ সম্পাদক সেলিম খান, সালাউদ্দিন অনু, সাজাহান দেওয়ান, সোহেল শাহরিয়ার, আরিফুর রহমান রাব্বি, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন, সুলতান, শাহিন, মাসুম, ইয়াসিন, ওবায়দুল প্রমুখ।