মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
dav মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে ব্যাপক কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ছাত্র/ছাত্রীরা নানা কর্সসুচির আয়োজন করে।
বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল বেলা ১১টায় শ্রীনগর এম রহমান কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুনের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, কেন্দীয় আ’লীগ নেতা মাকসুদ আলম ডাবলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, স্বপন রায়, আহসান হাবিব, মোঃ আলী আকবর, আতাহার হোসেন, শাহিন বেপারী প্রমুখ।
অপরদিকে, বেলা ১০ টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি র্যালী বের হয়ে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পঞ্জলির মধ্যদিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কানন, বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন মুকুল, যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা জেমস, কাজী শামিম ইমাম সাচ্চু, ফারুক মৃধা, লিটন খান, শেখ আউয়াল, উজ্জল, হৃদয়, নুরু প্রমুখ।