মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
dav মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর-মুন্সীগঞ্জ সংবাদদাতা::
শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় শ্রীনগর ফায়ার ষ্টেশন এলাকায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার ভূইয়া।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিনিয়র সহ-সভাপতি আশ্রাফ হোসেন মিলন, উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর ইসলাম পার্থ প্রমূখ।