মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শ্রীনগরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

dav

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় শ্রীনগর ফায়ার ষ্টেশন এলাকায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার ভূইয়া।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিনিয়র সহ-সভাপতি আশ্রাফ হোসেন মিলন, উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর ইসলাম পার্থ, বিএনপি নেতা আঃ জলিল,শহিদুল কাড়াল, সিরাজ তালুকদার, যুবনেতা মোতাহার হোসেন, শেখ মজিবর রহমান, এমরান হোসেন ওয়াসিম, স্বপন মৃধা, ছাত্র দলনেতা এমদাদুল ইসলাম রজিন, অভি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com