মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সিংপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে উপজেলার বেলতলি জি জে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী রিয়া আক্তার(১৬) নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com