মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জনকের আত্মহত্যা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে পারিবারিক অশান্তির কারণে তিন সন্তানের জনক এক অটোরিক্সা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীনগর সরকারী কলেজ গেট এলাকার জামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া তিন সন্তানের জনক রিক্সাচালক ভুলু বেপারী (৪২) পারিবারিক অশান্তির কারণে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার বাড়ী শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাম্মন পাইকশা গ্রামে। সে গত কয়েক বছর ধরে স্ত্রী, সন্ত্রানসহ ওই বাড়ীতে ভাড়া থাকত।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com