মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শ্রীনগরে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

শ্রীনগরে দিনে দুপুরে এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকূলমান্দ্রা এলাকায় এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যুবক লিপু শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মাদক ব্যবসা সহ সমাজ বিরোধী কাজের প্রতিবাদ করায় ওই এলাকার বিপ্লব গাজী ও শামসু মৃধা চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া করে একই এলাকার রায়হান উদ্দিন শেখের ছেলে লিপু শেখকে মাথা, দুই হাত, পা ও পিঠে কুপিয়ে জখম করে। লিপুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার ক্ষত স্থান গুলোতে ২২ টি সেলাই লেগেছে বলে তার স্বজনরা জানান। এঘটনায় লিপু শেখের ভাই ইপু শেখ বাদি হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান এঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com