মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শ্রীনগরে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

dav

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

‘পুলিশের সংগে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি ‘ এ স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় শ্রীনগর থানা ও শ্রীনগর উপজেলা পুলিশিং ফোরামের উদ্যোগে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর থানা চত্তরে এসে শেষ হয়।

এ সময় কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। পরে শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রহিমা বেগম, ওসি তদন্ত হেলালুদ্দিন, অপারেশন মোঃ কামরুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় নেতা মাকসুদুল আলম ডাবলু, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, রেহানা বেগম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইকবাল হোসেন মাস্টার, সাধারন সম্পাদক শেখ মোঃ আলমগীর, চেয়ারম্যান নুরুল ইসলাম, মোখলেছুর রহমান, ফিরোজ আল মামুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মৃধা কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাদ সিকদার, সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com