মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শ্রীনগরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর থানা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১টা ৩০ মিনিটে শ্রীনগর থানা প্রাঙ্গনে শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জনাব আসাদুজ্জামান, অতি: পুলিশ সুপার শ্রীনগর সার্কেল।

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিশাত, সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, ইউপির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com