মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে নৌকার বিজয়ের লক্ষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের তৃণমুলের ভোটে বিজয়ী মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন।
কুশল বিনিময় করছেন সকল শ্রেনী পেশার মানুষের সাথে। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। নিজ এলাকায় নৌকার বিজয়ের লক্ষে দলীয় কার্যক্রম সহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এ প্রার্থী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শ্রীনগর উপজেলার সদর বাজার, রাতে ব্রজের পাড়া সনাতন ধর্মাবলম্বীদের একনাম কিত্তর্ণ
সহ বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় এ প্রার্থী।
এ সময় তার সংগে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহিনুর আলম শাহিন, এস এম মুরাদ, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আকবর শিকদার, রবিন শিকদার, রাজু আহমেদ, নাহিদ হোসেন খান, সুজন শিকদার, বাবু মৃধা, বিদ্যুত, রাজিব ঘোষ প্রমুখ।