মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন।
মঙ্গলবার উপজেলার হাসাড়া পালের বাড়িতে স্বরস্বতি পুজা উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এ সময় আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী নৌকায় বিজয়ের লক্ষে সকলের সহযোগীতা ও দোয়া চান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব,হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়,শ্যামসিদ্বি ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর শিকদার শাহিনুর আলম শাহিন,শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, নাহিদ,সুজন শিকদার,বাবু মৃধা,বিদ্যুত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও নেতা কর্মীরা।