মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার ষোলঘর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন।
এসময় প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন। প্রতিবারকারীদের সাথে একাত্বতা প্রকাশ করে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
বিক্ষোভে অংশগ্রহনকারীরা জানান, স্থানীয় এক যুবকের ছবির সাথে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের ছবি জুড়ে দিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিরোনামে প্রকাশ করা হয়। প্রকাশিত বিষয়টি অনেকে ফেজবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও শেয়ারের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা দাবী করেণ, আজিজুল ইসলামের সফলতায় ঈর্শান্বিত হয়ে তার প্রতিপক্ষের লোকজন একাজের সাথে জড়িত রয়েছে।
এ ব্যাপারে আজিজুল ইসলাম বলেন, যার সাথে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে ওই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত কিনা তা আমার জানা নেই। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। আমি শ্রীনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।