মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
অন্তর্ভূক্তিমূলক অর্থায়ন ও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে, দারিদ্র দূরিকরনের লক্ষে শ্রীনগরে আহসানিয়া মিশন ও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভলপমেন্ট (ডিএফইডি) শততম শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দেউলভোগ এলাকায় এই শাখার উদ্বোধন ও আলোচনা সভা করা হয়।
আহছানিয়া মিশন ও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমি ডেভলপমেন্টের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারী বিজ্ঞানী ড. এসএম খলিলুর রহমান, আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহসানুল রহমান, ডিএফইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রীনগর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।