মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
bty মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নূরুল আলম চৌধুরী, গোলাম সারোয়ার কবির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম ভূইয়া মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ইকবাল মাষ্টার, আবুল কালাম আজাদ ডালু, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, শ্রীনগর ইউপির চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, আলাউদ্দিন শিকদার সুমন, সোহেল রাজ, অনিক ইসলাম, জসিম রহমান প্রমুখ।