মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
bty মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা করেছে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ।
রোববার দুপুরে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীনগর কলেজের সাবেক ভিপি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নূরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ইকবাল মাষ্টার, আবুল কালাম আজাদ ডালু, আবু হানিফা নোমান, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, তন্তর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ আবু হানিফা নোমান,আলাউদ্দিন শিকদার সুমন, জাহাঙ্গির আলম জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার (ভাইস চেয়ারম্যান প্রার্থী), সোহেল রাজ, অনিক ইসলাম, জসিম রহমান প্রমুখ।