মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে আইএফআইসি ব্যাংক লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা সদরের মৃধা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
ব্যাংকটির মেঘুলা শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সমাজ সেবক কাউসার মৃধা, শ্রীনগর বাজার কমিটির যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। পরে ফিতা কেটে ব্যাংকের এই শাখার উদ্বোধন করা হয়।