মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরের মাদক ব্যবসায়ী সজিব দেওয়ান ও তার দুই সহযোগীকে ১০কার্টন (২৪০পিচ) বিয়ারসহ গ্রেফতার করেছে ঢাকার দক্ষিন কেরানিগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে দক্ষিন কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বুধবার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এ এস আই ইব্রাহীম জানান, কয়েকজন ফোর্স নিয়ে তিনি রাতে ডিউটি করছিলেন। রাত ১২ টার দিকে হাসনাবাদ এলাকায় কেরানীগঞ্জ একটি গাড়ী থেকে বিয়ার নামানো হচ্ছে সোর্সের মাধ্যমে সংবাদ এমন পেয়ে সেখানে অভিযান চালান তিনি। এ সময় ২৪০ক্যান বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও গ্রামের মৃত নুরু দেওয়ানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সজিব দেওয়ান (২৮), শরিয়তপুরের আঃ রশিদের ছেলে মোঃ ইরান (২৫), ও কুমিল্লার দেবীদার উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ফারুক (৩২)।