মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শ্রীনগরের ইউএনও-এসিল্যান্ডের কাছে চাঁদা দাবী ও প্রাননাশের হুমকি

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার(ভূমি) এর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী করে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের মোবাইল নাম্বারেও কল করে চাঁদা দাবী করা হয়। চাঁদা না দিলে তাদের পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি দেওয়া হয়।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে সরকারি ওই দুই কর্মকর্তার মোবাইল ফোন নাম্বারে কল করে চাঁদা দাবী ও প্রাননাশের হুমকি দেওয়া হয়। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার মোবাইল নাম্বারে ০১৯০২৪১৫৬৮১ নাম্বার থেকে কল করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি দেওয়া হয়।

এরপর উপজেলার নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের মোবাইল নাম্বারে আরেকটি পৃথক মোবাইল নাম্বার থেকে কল করে চাঁদা চেয়ে প্রাননাশের হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ আমিনুল ইসলাম শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com