শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক রিপোর্ট ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিকদের পেশাদার সংগঠন চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ। সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদ, সদস্য রিয়াজ উদ্দিন ও রতন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জনের দিন। বীর শহীদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের গৌরবের। শহীদদের সেই দেশপ্রেমের আদর্শ হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ দেশ গড়তে এবং সত্যের পথে অবিচল থাকতে তারা সকলের প্রতি আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com