শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ভারতে শিক্ষামন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সিজেপির আন্দোলনের মধ্যে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন।

শনিবার (২৫ জুলাই) তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল সিজেপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি-র প্রতিনিধিদের দু’দফা বৈঠক হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র।

শুক্রবার সরকারের সঙ্গে বৈঠকে সিজেপির পক্ষ থেকে মোট তিনটি দাবি রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা।

এ ছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা এবং নিটের প্রশ্নফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা চাওয়া হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি সরকার মেনে নিলেও এক নম্বর দাবি শুক্রবার পর্যন্ত মানা হয়নি।

সরকারের প্রতিনিধি দলের সদস্য জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানিয়েছিলেন, শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ পুনরায় তারা সিজেপির সঙ্গে আলোচনায় বসবেন। তার দেড় ঘণ্টা আগেই পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী।

পদত্যাগের ঘোষণা দিয়ে শনিবার দুপুরে এক্স-এ এক পোস্টে ধর্মেন্দ্র জানিয়েছেন, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত।

প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত সোমবার ককরোচ জনতা পার্টি সংসদ ভবন অভিমুখে মিছিল নিয়ে যায়। ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ মুম্বাই, বেঙ্গালুরু ও পাটনার মতো প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ সহিংস পদক্ষেপ নেয় পুলিশ। বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তর ও পার্লামেন্ট সড়কে অবস্থান নিয়েছিলেন হাজার হাজার শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com