রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল

শিক্ষাঙ্গণ ও সাহিত্য ডেস্ক:: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের নেতৃত্বে আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে বিজ্ঞানভবন চত্বর, কলাভবন চত্বর ঘুরে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে প্রায় ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করায় দেশে গণতন্ত্র রক্ষা পেয়েছে। বর্তমানে উন্নয়নের যে গতিধারা তা প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ফসল।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com