রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয় স্কুল জীবন থেকেই এখানে ছুটে আসতাম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয় স্কুল জীবন থেকেই এখানে ছুটে আসতাম।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি আর আমার বান্ধবী বেবি মওদুদ বিশ্ববিদ্যালয়ে থাকতে বাংলা একাডেমির লাইব্রেরিটা বেশি ব্যবহার করতাম। আমি ছাত্রলীগ করতাম আর বেবি ছিল ছাত্র ইউনিয়নের। তবুও আমাদের মধ্যে অত্যন্ত গভীর বন্ধুত্ব ছিল। আমরা একসাথে বাংলা একাডেমি, বটতলা অথবা পুকুর পাড়ে বসে পড়াশোনা করতাম। এই বাংলা একাডেমি আমাদের অনেক স্বৃতি বিজাড়িত স্থান।

তিনি বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণ বইমেলা ও লেখক-পাঠকদের জন্য যথেষ্ট নয়। এত মানুষ প্রতিবছর বই মেলায় আসে যে, জায়গা কম হয়ে যায়।

এ ব্যাপারে আমাদের একটু চিন্তাভাবনা করা প্রয়োজন। তবে বই মেলার সাথে এই প্রাঙ্গণের একটা ইতিহাস ঐতিহ্য মিশে আছে, যা এই মেলার বড় আকর্ষণ। কাজেই আমরা চাইলেই এই স্থান ছেড়ে মেলা প্রাঙ্গণ বৃদ্ধির কথা ভাবতে পারি না।

এর আগে বিজয়ীদের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com